Friday, 27 May 2016
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম
আরবি হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ ( عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: « إِنَّ اللَّهَ خَلَقَ الْخَلْقَ حَتَّى إِذَا فَرَغَ مِنْ خَلْقِهِ قَالَتْ الرَّحِمُ: هَذَا مَقَامُ الْعَائِذِ بِكَ مِنْ الْقَطِيعَةِ، قَالَ: نَعَمْ، أَمَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ؟ قَالَتْ: بَلَى يَا رَبِّ قَالَ: فَهُوَ لَكِ » . قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : «فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ ». ( خ, م ) صحيح
বাংলা অনুবাদ
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“আল্লাহ তাআলা মখলুক সৃষ্টি করেছেন, অতঃপর যখন তিনি তার সৃষ্টি সম্পন্ন করেন তখন ‘রাহেম’ বলে, এ হচ্ছে তোমার নিকট বিচ্ছিন্নতা থেকে আশ্রয় চাওয়ার স্থান.
, তিনি বলেন, হ্যাঁ।
তুমি কি সন্তুষ্ট নও যে, তোমাকে যে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব,
তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব?
‘রাহেম’ বলল, অবশ্যই হে রব, তিনি বলেন, এটাই তোমার জন্য”।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
“যদি তোমরা চাও তাহলে তিলাওয়াত কর,
فَهَلۡ عَسَيۡتُمۡ إِن تَوَلَّيۡتُمۡ أَن تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ وَتُقَطِّعُوٓاْ أَرۡحَامَكُمۡ ٢٢ [محمد , ٢٢
“সুতরাং অবাধ্য হয়ে মুখ ফিরিয়ে নিলে সম্ভবত তোমরা যমীনে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে।”?।
[বুখারি ও মুসলিম]
Wednesday, 25 May 2016
ভালবাসা
“আমি এমন তিনটি জিনিষ কে ভালোবাসি !
লোকেরা যা ঘৃণা করে,
১/ দারিদ্র,
২/ অসুস্থতা
এবং
৩/ মৃত্যু।
আমি এদের ভালোবাসি।
কেননা
দারিদ্র হচ্ছে বিনয়,
অসুস্থতা হলো গুনাহের মোচন
এবং মৃত্যুর ফলাফল হলো আল্লাহর সাথে সাক্ষাত লাভ করা
— আবু দারদা (রাদিয়াল্লাহু আনহু)
মুমিন
“যে এক ফোঁটা চোখের পানি মু’মিনের গাল বেয়ে নেমে যায় তা পৃথিবীর জমিনে ঝরে পড়া হাজার ফোঁটা বৃষ্টির পানির চাইতে বেশি কল্যাণময়।”
— ইবনে আল জাওযি (রাহিমাহুল্লাহ)
আমানতের খিয়ানতকারী
আমানতের খিয়ানতকারী
রাসূল [সা.] বলেন,
مَنِ اسْتَعْمَلْنَاهُ عَلَى عَمَلٍ، فَرَزَقْنَاهُ رِزْقًا، فَمَا أَخَذَ بَعْدَ ذَالِكَ فَهُوَ غُلُوْلٌ.
‘আমি যাকে ভাতা দিয়ে কোন কাজের দায়িত্ব প্রদান করেছি,
সে যদি ভাতা ব্যতীত অন্য কিছু গ্রহণ করে তাহ’লে তা হবে আমানতের খিয়ানত’।
[ আবূদাউদ হা/২৯৪৩, মিশকাত/৩৭৪৮]
আল্লাহ বলেন,
‘নিশ্চয়ই আল্লাহ আমানতের খিয়ানতকারীদের পসন্দ করেন না’
[সুরা- আল -আনফাল, আয়াত -৫৮. আল কোরআন ]
আমানতের খিয়ানত মুনাফেকীর একটি অন্যতম আলামত’।
[৮. বুখারী হা/৩৩ ‘ঈমান’ অধ্যায়, ‘মুনাফিকের আলামত’ অনুচ্ছেদ।]
আর মুনাফিকের শাস্তি জাহান্নাম।
আল্লাহ আরো বলেন,
‘নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে।
আর তুমি তাদের কোন সাহায্যকারী পাবে না’
[নিসা. আয়াত-১৪৫,আল কোরআন, ]
Thursday, 19 May 2016
হে লেখক !
“হে লেখক!
তুমি যা লিখছ তার সবই একজন ফেরেশতা নজরদারী করছেন।
তোমার লেখালেখিকে অর্থপূর্ণ করো কেননা অবশেষে একদিন সব লেখাই তোমার কাছে ফেরত আসবে এবং তুমি যা লিখেছ তার জন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
— হযরত আলী (রা)
Sunday, 8 May 2016
আজ কালো রাত
আমার জীবনের সব চেয়ে কালোরাত আজ,
এই রাতে ভালবাসা ফাদে পা দিয়ে ছিলাম
এবং ভালবেসে ছিলাম,
এবং সব চেয়ে বড় ভুল করে ছিলাম,
যা কখনো ক্ষমা করার মত নয়,
একমাত্র আল্লাহ যদি না ক্ষমা করে,
আল্লাহ মহান, দয়ালু ও ক্ষমাবান,
কারন আমি নিজকে নিজে ক্ষমা করতে পারছি না,
আমি বুঝতে পারিনি কারন।
নারী শয়তান, শয়তানের আশ্রয় কারী একমাত্র নারী,যার প্রবনতায় পুরুষ জাতি ভুল করে ফেলে,
কারন তখন কোন কিছু খেয়াল থাকেনা,
যা আমি আগে কখনো বুঝিনি,
তাই আমি ভুলতে পারিনা এই রাত কে।
এই রাত আমাকে কাদায়
এই রাত আমাকে যন্ত্রণা দেয়,
এই রাত আমাকে ঘুমাতে দেয় না,
কেন?
কেন আমাকে কাদায়?
আমি বলতে পারি না কেন?
আমার বলার ভাষা কেরে নেয় কেন এই রাত?
আর আমি কাউকে বলতে পারি না কেন??
বলার মত নয়,
কারন আজ যে অনেক দূরে,
অন্যের বুকে,
তাই আমি বলতে এবং প্রকাশ করতে পারি না।
কারন আমি আজও ভালবাসি,
কিন্তু কষ্ট দিতে চাই না,
কারন আমার জীবনে যে ঘটনা ঘটেছে,
তার জন্য ওকে শাস্তি দিতে চাই না।
কাছে আনতে চাই না,
কারন সে নিজে থেকে চলে গেছে,
আমি জানি সে আমাকে ভালবাসে,
সে নিজে থেকে যায় নি,
আমাকে কষ্ট বা ছেরে যেতে।
আমি বাধ্য করেছি,
Quran
আমি তাদের কে সল্পকালের জন্য
ভোগবিলাস করতে দেব,
অতপর
তাদেরকে বাধ্য করব
গুরুতর শাস্তি ভোগ করতে,
আল কোরআন
সুরা :- আল লোকমান
আয়াত :- ২৪
We give them to enjoy a little.
then will we drive them to a severe chastisement,
কোরআন
Glorify the name of your lord morning and evening,
And during part of thr night adore Him,
and give glory to him (a) long (part of the) night,
সকাল - সন্ধ্যা আপন পালনকর্তার নাম স্মরণ করুন।
রাত্রির কিছু অংশে তার উদ্দেশে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা বর্ণনা করুন।
সুরা - আল ইনসান
আয়াত - ২৫, ও ২৬,
আল কোরআন